Return & Refund Policy

Updated on 31 January, 2026

কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবেঃ

  • অর্ডার করা পণ্য আমাদের কাছ থেকে ডেলিভারি পাওয়ার পর পণ্যে যদি কোনো ত্রুটি থাকে, ড্যামেজ থাকে অথবা আপনাকে যদি ভুল পণ্য কিংবা অসম্পূর্ণ পণ্য পাঠানো হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের রিফান্ড অপশনে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত (Unboxing Video) প্রমাণসহ রিফান্ডের জন্য আবেদন করতে হবে। এর পরে রিফান্ডের জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
  • সেলারের কাছে আপনার অর্ডার করা পণ্য না থাকলে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
  • ৪৫ কার্যদিবস (সকল প্রকার ছুটি ব্যতীত) মধ্যে আপনার অর্ডার করা পণ্য কোনো কারণে না আসলে রিফান্ডের জন্য আবেদন করা যাবে।
  • আমাদের এখানে পণ্য এক্সচেঞ্জ করার সিস্টেম নেই।
  • নিচের কারণগুলির কারণে যদি অর্ডার ক্যান্সেল করা হয় তাহলে পারশিয়াল পেমেন্টের ২.৫% কেটে রাখা হবেঃ
    • প্রোডাক্ট ভুল সিলেক্ট করে অর্ডার করলে
    • প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার পরে চায়না কুরিয়ার চার্জ বা অন্য কোনো কারণে অর্ডার ক্যান্সেল করতে হলে
    • নিষিদ্ধ পণ্য অর্ডার করলে
  • ভঙ্গুরজাতীয় পণ্যের ক্ষেত্রে শতকরা ৭০ ভাগের বেশি পণ্য ভেঙে গেলে কোম্পানি সম্পূর্ণ দায়ভার বহন করবে। সাধারণ পণ্যের ক্ষেত্রে কোনো পণ্য নষ্ট হয়ে গেলে গ্রাহক শুধু পণ্যের পরিশোধিত সমুদয় মূল্য ফেরত পাবেন।

মিসিং বা হারিয়ে যাওয়া প্রোডাক্টের রিফান্ডের ক্ষেত্রে Airship Bd এর নতুন কিছু নির্দেশনাঃ

  • গ্রাহক যখন তার ডেলিভারি-কৃত প্রোডাক্টগুলো আনবক্সিং করবেন, তখন তার একটি ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।
  • ডেলিভারি-কৃত প্রত্যেকটি প্রোডাক্টের বক্সের উপরে একটি চাইনিজ ইনভয়েস/স্টিকার থাকে—সেটির একটি ছবি এবং প্রোডাক্টের বক্সের ভিতরে একটি চাইনিজ ইনভয়েস থাকে—উভয়ের ছবি তুলে সংরক্ষণ করতে হবে।
  • কাস্টমার যে ওয়েট মেশিন/পরিমাপক যন্ত্রের মাধ্যমে ওজন করবেন, সেই পরিমাপক যন্ত্রের উপরে সবগুলো প্রোডাক্ট রেখে ওজনকৃত অবস্থায় ছবি তুলে রাখতে হবে।
  • মিসিং প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি-কৃত প্রোডাক্টের যথাযথ সাইজ/কালার উল্লেখ করে তার মধ্যে থেকে মিসিং প্রোডাক্টের সংখ্যা সহ বিস্তৃত লিখিত এবং ছবি সহ আমাদের জানাতে হবে।
  • কোনো কারণে যদি উপরে উল্লেখিত পদ্ধতিতে মিসিং বা হারিয়ে যাওয়া প্রোডাক্টের সনাক্তকরণ সম্ভব না হয়, সে ক্ষেত্রে অবশ্যই গ্রাহককে সকল প্রোডাক্ট ওয়্যারহাউজে ফেরত পাঠাতে হবে।
  • উপরের কাজগুলো গ্রাহককে অবশ্যই ডেলিভারি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করে যথাযথ কাস্টমার সাপোর্টে অভিযোগ জানাতে হবে।

কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে নাঃ

  • পণ্য রিসিভ করার ২৪ ঘণ্টার মধ্যে আমাদেরকে অবগত না করলে।
  • ডিসপ্লে কালারের কারণে ওয়েবসাইটের ছবি ও আসল পণ্যের মধ্যে রঙের তারতম্য হলে।
  • সাইজের ক্ষেত্রে ১–৪ ইঞ্চি তারতম্য হলে।
  • পণ্যের কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট না হলে।
  • পণ্যটি ব্যবহার করা হলে।

রিফান্ড করার সময়সীমাঃ

আপনি সবগুলো শর্ত মেনে রিফান্ডের জন্য আবেদন করার পর আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। আপনার আবেদনটি যদি আমাদের রিফান্ড পলিসির মধ্যে পড়ে, সে ক্ষেত্রে আপনার অর্ডার করা পণ্যের মূল্য ৭–১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড করা হবে। ক্ষেত্রবিশেষে আপনার পেমেন্ট মেথডের ওপর ভিত্তি করে রিফান্ড টাইম কম বা বেশি হতে পারে।

Cases where refund is applicable:

  • If, after receiving the delivered product, you find any defect, damage, wrong product, or incomplete product, you must apply for a refund within 24 hours through the refund option on our website with proper proof (Unboxing Video). Any refund request submitted after 24 hours will not be accepted.
  • If the seller does not have the product you ordered, you may apply for a refund.
  • If your ordered product does not arrive within 45 working days (excluding all holidays) for any reason, you may apply for a refund.
  • We do not have any product exchange system.
  • If an order is cancelled for any of the reasons below, 2.5% will be deducted from the partial payment:
    • Ordering the wrong product by mistake
    • Cancelling the order after confirmation due to China courier charges or any other reason
    • Ordering prohibited items
  • In the case of fragile items, if more than 70% of the product is damaged, the company will bear full responsibility. For general products, if any item is damaged, the customer will receive a refund of the full paid product value only.

New Guidelines for Missing or Lost Products:

  • While unboxing the delivered products, the customer must record and keep a video footage.
  • Each delivered product box has a Chinese invoice/sticker on the outside and a Chinese invoice inside the box. Photos of both must be taken and saved.
  • The customer must take a photo of all products placed on the weighing scale showing the measured weight.
  • In case of missing products, the customer must clearly mention the correct size/color of the delivered products and provide detailed written information along with photos, including the quantity of missing products.
  • If the missing or lost product cannot be identified using the above methods, the customer must return all products to the warehouse.
  • All the above steps must be completed and a complaint must be submitted to customer support within 24 hours of delivery.

Cases where return is NOT applicable:

  • If we are not informed within 24 hours of receiving the product.
  • If there is a color difference due to phone or computer display variations.
  • If there is a 1–4 inch variation in size.
  • If the customer is not satisfied with the product quality.
  • If the product has been used.

Refund Processing Time:

After you apply for a refund by fulfilling all the required conditions, our team will contact you. If your application falls under our refund policy, the product value will be refunded within 7–10 working days. In some cases, the refund time may vary depending on your payment method.